বাগেরহাটের কচুয়া উপজেলার গ্রামীন রাস্তায় একটি ট্রাক ও ব্যটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার রাতে এরা দুজন মারা যান। নিহতরা হলেন কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামের মোঃ বাদল শেখ (৫৮) এবং পাশর্^বর্ত্তি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার জুজখোলা গ্রামের মো. রাব্বি শেখ (২৮)। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার নরেন্দ্রপুর এলাকার সাইনবোর্ড-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে চলাচলের সময় একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানে থাকা ৪ জনই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রæত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৪ জন কেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধিন অবস্থায় সন্ধ্যার পর পরই দুজন মারা যান। অপর দুই আহত ব্যক্তি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুঘর্টনাস্থল পরিদর্শন কারী কচুয়া থানা পুলিশের এসআই মানিক বাইন জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।#az