মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: / ১৬৫
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ওয়াদুদ ও আজাদ রশিদী। সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, তিশা খানম, শ্যামল ঘোষসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম এবং এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাসিক এই সভার মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।##


এই বিভাগের আরও খবর