:
চলতি মৌসুমে দেশের উচ্চ তীব্র তাপদাহে ও ঘাপসা গরমে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখন গরমজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জেলার বদলগাছীতে শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে
বৃহস্পতিবার ৪ জুন সকাল সারে ১১: টায় কোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে, বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারের চৌরাস্তা মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সেবা গ্রহণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রিস্কাচালক, ভ্যানচালক, শ্রমজীবী ও পথচারীসহ অন্যান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন,বদলগাছি উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডো, এ সময় উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নুর ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন, দেশের সর্বোচ্চ তাপদাহে ঘাপসা গরমের কারণে মানুষের শরীরে পানিশূন্যতা স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পথচারী, শ্রমজীবী ও যাত্রীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র গরমে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়েও তাদের পরামর্শ দেওয়া হয় এবং আগামীতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আয়োজকরা জানান, তাপদাহ অব্যাহত থাকলে জনস্বার্থে এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।#