সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শরণখোলা ফলজ গাছের চারা বিতরণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৫২ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৭ জুন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শরণখোলা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। কর্মসূচিতে উপকারভোগীদের মাঝে আম্রপালি আম, লেবু, সফেদা, বাতাবিলেবু ও উন্নত জাতের আমসহ বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপি’র প্রোগ্রাম অফিসার মানিক হালদার, এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শরণখোলা প্রতিনিধি বাগেরহাট।#rk


এই বিভাগের আরও খবর