মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি: / ২৯ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬

সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে আটক ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। আটককৃতরা হলেন মো. রাজিব মিয়া ওরফে রাজু (২৩), রাকিব মিয়া (২২), মো. জুয়েল মিয়া (৩২)। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি দল রাজধানী ঢাকা থেকে সাভারের দিকে মাদক পরিবহনের তথ্য পায়। এরপর শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা লোহার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়।”

রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আটককৃত আসামি রাজিব মিয়ার বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ মোট ৫টি মামলা, আসামি জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদক মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।#bl


এই বিভাগের আরও খবর