মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বাগেরহাটে জাতীয়তাবাদী কর্মজীবী দলের ৫হাজার বৃক্ষরোপনের কর্মসূচির উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি; / ৪৭ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, ফলমূল প্রাপ্তি এবং কাঠের চাহিদা পূরণের জন্য সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের ন্যায় বাগেরহাটে ও জাতীয়তাবাদী কর্মজীবী দলের ৫ হাজার বৃক্ষরোপনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে জাতীয়তাবাদী কর্মজীবী দলের দোয়া মাহফিল ও বৃক্ষরোপনের কর্মসূচির পালন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দরাটা ব্রিজ এলাকায় শহর রক্ষা বাদ সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই বৃক্ষরোপণ করা হয়। এসম বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার মোঃ রেজাউল কবির রতন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ বালি , কর্মজীবী দলের মহিলা সভাপতি ফাতেমা পান্না, সদর থানা,তাসলিমা বেগম ,বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, পৌর যুবদলের সাবেক আহবায়ক সরদার জসিম উদ্দিনসহ কর্মজীবী দলের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী কর্মজীবী দল বাগেরহাট জেলা শাখার সভাপতি সরদার মোঃ রেজাউল কবির রতন বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা, ফলমূল প্রাপ্তি এবং কাঠের চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রজাতির ২০০ শত গাছের চারা রোপণ করা হয়।পর্যায়ক্রমে আমরা ৫ হাজার গাছের চারা রোপণ করবো

বৃক্ষরোপনের অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।##


এই বিভাগের আরও খবর