মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

মোল্লাহাটে বিদ্যুৎস্পৃষ্টেমাছের ঘেরের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: / ২৫ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬


মাসুম হাওলাদার বাগেরহাট ।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুল ইসলাম মহিন (৩২) নামের একজন মাছের ঘের কর্মচারী নিহত হয়েছেন। উপজেলার নোনাডাঙ্গা এলাকায় সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত মাইনুল বাগেরহাটের কচুয়া উপজেলার মগিয়া সোনাকুড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মোল্লাহাটের মাছের ঘের ব্যবসায়ী শেখ হেমায়েত উদ্দিনের বাড়ীর ঘেরে কর্মচারী হিসাবে ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১ টার দিকে মাহিন ঘেরের পানি দেওয়ার জন্য মেশিন ঠিক করার সময় আকস্মিক বিদ্যুতায়িত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে পাশর্^বত্তি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মাহিন কে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে মাহিন নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থল হিসাবে ফকিরহাট থানা পুলিশ লাশের সুরতহাল করেছে। পরবর্ত্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।#az


এই বিভাগের আরও খবর