বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বাগেরহাট গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: / ৩৫ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬



বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩ জন অনলাইন জুয়াড়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিন খানপুর এলাকার মোঃ নোমান (২২), একই এলাকার চয়ন সেন (২৩) ও নজরুল ইসলাম (২৫)। বাগেরহাট জেলা পুলিশের মিড়িয়া সেল থেকে মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার রাতে দক্ষিন খাঁনপুর কাচারীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অন লাইন জুয়া পরিচালনা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের মোবাইল ফোন জব্দসহ ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০(২)/২৪(২)/২৭ ধারায় মামলা করা হয়। আর এ ধরনের অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।#AZ


এই বিভাগের আরও খবর