শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

কোস্ট গার্ডের অভিযান;২০ কেজি গাঁজা জব্দ।

নিজস্ব প্রতিবেদক: / ৭৬
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ।

বৃহস্পতিবার( ১৮ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় গত ১৭ জুন ২০২৬ বুধবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর