শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা ও সার বিতরণ

গোপালগঞ্জ: / ২৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার (৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় উন্নত জাতের ফসল, ঔষধি বৃক্ষের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপকারভোগী প্রতিষ্ঠান, কৃষকের মাঝে বিনামূল্যে চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।”
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে, ৩৬০ জন কৃষকের মাঝে ১৮শ’ নারকেল গাছের চারা ও সার বিতরণের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।#bl


এই বিভাগের আরও খবর