শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

শরণখোলায় কৃষি উন্নয়ন বিষয়ক ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

শরণখোলা প্রতিনিধি: / ১১ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬


বাগেরহাটের শরণখোলায় কৃষি উন্নয়ন, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা অর্থিতা হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক অপ‚র্ব রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম কবির এবং সাংবাদিক মাহফুজুর রহমান বাপ্পী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও কৃষিকাজে আগ্রহী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, সফল কৃষি উদ্যোগের উপস্থাপন এবং কৃষি খাতে নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর