শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মায়ের সুস্থতা কামনায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক: / ১৬০
আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২৬

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের সুস্থতা কামনা করেছেন। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেত্রীবৃন্দ।

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের সম্পাদক ও এখন টেলিভিশন খুলনা বিভাগীয় প্রধান তরিকুল ইসলামের মমতাময়ী মায়ের সুস্থতা কামনা করেছেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেত্রীবৃন্দ। তরিকুল ইসলামের মমতাময়ী মা
বার্ধক্যজনিত ও নানাবিধ শারীরিক অসুস্থতার কারণে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দোয়া ও সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের নেত্রীবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাদ রশিদী,এম এ ওয়াদুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, তিশা খানম অন্যান্য সদস্যরা। বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের নেত্রীবৃন্দ বলেন, আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।


এই বিভাগের আরও খবর