সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

তীব্র গরমে প্রশান্তি দেবে রঙিন ফলের সালাদ

উত্তাল ডেস্ক: / ৩৫ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২১ জুন, ২০২৬

তীব্র গরম কিংবা আষাঢ়ের ভ্যাপসা আবহাওয়ায় শরীরকে সতেজ রাখতে চাই স্বাস্থ্যকর খাবার। মৌসুমি নানা ফলের সমন্বয়ে তৈরি রঙিন ফলের সালাদ হতে পারে এমন একটি সুস্বাদু ও পুষ্টিকর সমাধান।

বর্তমানে বাজারে আম, লিচু, আনারস, পেঁপে, কলাসহ বিভিন্ন রসালো ফল সহজলভ্য। এসব ফলে রয়েছে প্রচুর পানি, ভিটামিন ও খনিজ উপাদান, যা শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি দ্রুত শক্তি জোগায়।”

বিভিন্ন ফল একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর একটি ফলের সালাদ। এটি যেমন অতিথি আপ্যায়নে আকর্ষণীয় খাবার, তেমনি বিকেলের হালকা নাশতা হিসেবেও বেশ জনপ্রিয়।

উপকরণ: পাকা আম ১ কাপ (কিউব করে কাটা), আনারস ১ কাপ (ছোট টুকরো), পেঁপে আধা কাপ, লিচু ৮-১০টি (বিচি ফেলে অর্ধেক করা), ডালিমের দানা ১ কাপ, কলা ২টি, লেবুর রস ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ, পছন্দমতো আইসক্রিম।

প্রস্তুত প্রণালি প্রথমে একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। এরপর আলাদা একটি পাত্রে লেবুর রস, মধু ও বিট লবণ ভালোভাবে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। ড্রেসিংটি ফলের ওপর ঢেলে আলতোভাবে নেড়ে দিন।”

এরপর ওপর থেকে ডালিমের দানা ও পুদিনাপাতা ছড়িয়ে দিন। পরিবেশনের আগে ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে স্বাদ আরও বেড়ে যাবে “ স্বাদে বৈচিত্র্য আনতে চাইলে এতে আঙুর, জাম, মাল্টা বা কিউই যোগ করা যেতে পারে। এছাড়া ভাজা চিয়া সিড কিংবা কুচি করা বাদাম ছিটিয়ে পরিবেশন করলে সালাদটি আরও পুষ্টিকর ও আকর্ষণীয় হবে। সঙ্গে এক স্কুপ আইসক্রিম যোগ করলে এটি হয়ে উঠবে গরমের দিনের আদর্শ ডেজার্ট।#


এই বিভাগের আরও খবর