মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

একটি মানবিক সাহায্যের আবেদন,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

কুলসুম আক্তার (পুতুল)শরণখোলা বাগেরহাট: / ২৭ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২৬


দুটি কিডনি বিকল, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রবিউল ইসলাম; বাঁচাতে সমাজের হৃদয়বানদের সহযোগিতা কামনা ।

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য-সহানুভূতির মাঝে অসহায়, দুঃস্থ মানুষের পাশে সমাজের অনেকেই দাঁড়ায়। তাই আজ রবিউল ইসলাম (৩৫) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন।চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন…
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, উপজেলার ধানসাগর গ্রামের যুবক রবিউল ইসলাম (৩৫) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। মৃত হেমায়েত উদ্দিন খানের ছেলে রবিউল দীর্ঘদিন ধরে দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় কঠিন রোগযন্ত্রণায় ভুগছেন।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৯ম তলার ৯০১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর রুমে, ৮(ক) নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা বাবদ ৭ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। দীর্ঘ সময় ধরে চিকিৎসার পেছনে যা কিছু সঞ্চয় ছিল, সবই শেষ হয়ে গেছে। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
রবিউলের স্বজনরা জানান, একজন অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সামান্য সহায়তাও রবিউলের জীবনে নতুন আশার আলো হয়ে আসতে পারে।
একসময় পরিবারের সুখ-দুঃখের সঙ্গী রবিউল আজ হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। চোখে তার বেঁচে থাকার স্বপ্ন, কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন আজ ম্লান হয়ে যাচ্ছে। মানবতার এই সংকটময় মুহূর্তে সমাজের সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।
রবিউল ইসলামের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছে তার পরিবার। একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় অবদান।
সহযোগিতার জন্য যোগাযোগ: রকেট: ০১৭৫৫১৮৭২৯১-বিকাশ: ০১৭৫৫১৮৭২৯১- নগদ: ০১৬৩৩৪০৮৬৪৩-
সবার কাছে বিনীত অনুরোধ, যার যতটুকু সামর্থ্য আছে, রবিউল ইসলামের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং তার সুস্থতার জন্য দোয়া করুন।


এই বিভাগের আরও খবর