মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

লতিফ মাস্টার ফাউন্ডেশনের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: / ৪২ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২৬

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার ( ২২ জুন )সকালে সোনা তলা স্কিল আইটি ট্রেইনিং সেন্টারে লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা সিপিএ,মো: রফিকুল ইসলাম (জগলু), চেয়ারম্যান, লতিফ মাস্টার ফাউন্ডেশন।
সভায় ফাউন্ডেশনের চলমান বৃত্তি কার্যক্রমের আওতাভুক্ত শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয় এবং তাদের শিক্ষা জীবনের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাফল্যের লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।


অনুষ্ঠানে মোট ৪৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন বাগেরহাট জেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মিফতা উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী পাইক এমদাদ হোসেন, সরদার নাসিরুদ্দিন লনি, বেগ শামিম হোসেন, সাবেক ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক, উন্নয়ন স্বেচ্ছাসেবী কার্যক্রম (উসেকা) মো: ওয়ালিউল্লাহ, প্রকল্প পরিচালক, লতিফ মাস্টার ফাউন্ডেশন; মো: মেহেদি হাসান, প্রিন্সিপাল, স্কিল আইটি। এছাড়াও স্কিল আইটি ট্রেইনিং সেন্টার ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লতিফ মাস্টার ফাউন্ডেশন শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর