মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বাগেহাটে জননিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান লক্ষ্য:নির্বাহী অফিসার আতিয়া খাতুন

নিজস্ব প্রতিবেদক: / ৭০ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২৬


আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান,বর্তমানে প্রশাসনের প্রধান লক্ষ্য আমাদের  বাগেরহাটে  শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা ,জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ আতিয়া খাতুন বলেন।

উপজেলা সম্মেলন কক্ষে বাগেরহাট সদর উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার,( ২২ জুন ) বেলা ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোসাঃ আতিয়া খাতুন, উপজেলা নির্বাহী অফিসার। সভায়  উপস্থিত থেকে  এম,শরীফ খান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,তিনি বলেন  যেকোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই বা হয়রানি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দিয়েছেন, মাদক, চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন।

এ সময় উপস্তিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা,আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী  ,উপজেলা কৃষি কর্মকর্তা, তন্ময়  দত্ত, উপজেলা এলজিইডি  প্রকৌশলী, নীতিশ রঞ্জন গায়েন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার,

রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক জনপ্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ,সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক নির্মূলে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে  সন্ত্রাসী কর্মকাণ্ড বা যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে,আমাদের সবাইমিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


এই বিভাগের আরও খবর