শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উত্তাল ডেস্ক: / ৭৮
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
রবিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

অভিযানকালে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় মতিন সাহেবের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া একটি কক্ষের খাটের নিচ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”


গ্রেফতাররা হলেন- মো. জসীম উদ্দিন (৩৪), তিনি রূপগঞ্জ উপজেলার শহীদনগর স্কুলসংলগ্ন বোলাভো এলাকার বাসিন্দা এবং লিটন (৪৫), তিনি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার পুজেশ্বর এলাকার বাসিন্দা।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলায় তাদের অভিযান অব্যাহত থাকবে।#bl


এই বিভাগের আরও খবর