বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বাগেরহাটে খানজাহান আলী মিশনের মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: / ৬১ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬

“মাদক নয় মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই”ধর্ম-বর্ণ নির্বিশেষে, সন্ত্রাস রুখবো বংলাদেশে”এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে খানজাহান আলী মিশনের উদ্যোগে ,সদর উপজেলার বারাকপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খানজাহান আলী মিশনের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খানজাহান আলী মিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল টুয়েন্টিফোরের বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলাম আকুন্জি, আমার দেশ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি শেখ মিরানুজ্জামান, বিএসসি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সমাজকর্মী মিসেস মনিরা ইসলাম, ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ মোস্তাইন বিল্লাহ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, খানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন, বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আরশাদ আলী, ষাটগম্বুজ বাইতুশ শরফ এতিমখানার সুপারেনটেন্ট হাফেজ মাওলানা মোঃ এনামুল হোসেন, বিএনপি নেতা ফকির আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল, হাওলাদার হেমায়েত হোসেন, মলংগি আসাদুজ্জামান, গৌরপদ পাল, উজ্জ্বল হাওলাদার, আব্দুল্লাহ সিয়াম,

সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।#


এই বিভাগের আরও খবর