বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বিএনপি নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: / ২৫ টাইম ভিউ
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬


বাগেরহাটের মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে সুন্দরবন ইউনিয়নের জিউধরা বাজার চত্বরে সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেনপৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান ফকির, সুন্দরবন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন শেখ, নাজমুল মোল্লা, মুছা আকন, রেজাউল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মৃধা ফারুকুল ইসলাম একজন সৎ, জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে। এ সময় মৃধা ফারুকুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। তিনি এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে থেকে বক্তারা বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।#pL,m


এই বিভাগের আরও খবর