বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

২টি গোডাউনে অভিযান ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

খুলনা প্রতিনিধি: / ২৪ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২টি গোডাউন থেকে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে খুলনা বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।”অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও পরিদর্শক মোঃ আসিফ আলম এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিদর্শক মারুফ বিল­াহসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীরা।”অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন মেট্রোপলিটন পুলিশ, খুলনা, র‌্যাব-৬, খুলনা এবং আনসার ও ভিডিপির সদস্যরা।


অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল­াশি চালিয়ে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও মজুতের বিষয়টি খতিয়ে দেখা হয়।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, একবার ব্যবহারযোগ্য নিষিদ্ধ পলিথিন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের পলিথিন ব্যবহারের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মাটি ও পানিদূষণ বাড়ে। তাই পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।”অভিযানে সংশ্লিষ্টদের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহŸান জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও ব্যবহারের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর বলে সতর্ক করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।#sm


এই বিভাগের আরও খবর