বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক

মাসুম হাওলাদার : / ৪২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফের কেরুনতলীতে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় আজ ,২৫ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক দুইজন মহিলাকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর