শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: / ৬১ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষে শুক্রবার, ২৬ জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মাদক বিরোধী রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনাও মাদক বিরোধী রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বাগেরহাট জেলা প্রশাসক, গোলাম মোঃ বাতেন, সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট জয়দেব চক্রবর্তী,
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ মহিদুর রহমান, স্বাগত বক্তব্য দেন বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোঃ মিজানুর রহমান,বাগেরহাট জেলা ক্রিড়া অফিসার, হুসাইন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল থাবায় ব্যক্তি, পরিবার, সমাজ বিপর্যস্ত হয়ে পড়ে। তাই মাদকের ছোবল থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে। মাদকের চ্যালেঞ্জ মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।

রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাগেরহাট জেলা প্রশাসক, গোলাম মোঃ বাতেন,ক্রেস্ট সার্টিফিকেট বিতরণ করেন।


এই বিভাগের আরও খবর