শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সম্মুখ সারির যোদ্ধা,বাগেরহাটে কিংবদন্তি বীরমুক্তিযোদ্ধা খসরু আর নেই

নিজস্ব প্রতিবেদক: / ৩৮ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬



বাগেরহাটের কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা সকলের প্রিয় তালুকদার আলী আহসান খসরু (৭৪) আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না…. রাজেউন)। মহান স্বাধীনতা যুদ্ধকালীন সম্মুখ সারির যোদ্ধা খসরু ছিলেন সদালাপী ও সবার প্রিয়। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মুক্তিযোদ্ধা খসরু’র মৃতদেহ বাগেরহাট প্রেসক্লাবের সামনে নিয়ে আসা হয়। মুক্তিযোদ্ধা খসরুর মৃত্যুর খবর পেয়ে তাকে একবার দেখতে জেষ্ঠ সংবাদকর্মীরা সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছুটে আসেন। মরহুম আলী আহসান খসরুর লাশ সামনে রেখে মুক্তিযুদ্ধের সময়ে তার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন তার সহযোদ্ধা ও তার শুভানুধ্যায়ীরা। এখানে শ্রদ্ধা নিবেদন শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ী বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার গোলবুনিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই জানাজা নামাজ শেষে রাস্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়।


এই বিভাগের আরও খবর