থানা পুলিশ গভীর রাতে ফুলতলার জামিরা এলাকায় অভিযান চালিয়ে ১টি একনালা বন্দুক, বন্দুকের ৪টি তাজা কার্তুজ ও ১৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলো ফুলতলা উপজেলার পার্শ্ববর্তী ডুমুরিয়া দোহাখোলা গ্রামের বিমল চন্দ্র সরকারের পুত্র সৌরভ সরকার রওফে বাপ্পী (২৭) ও কাটেংগা গ্রামের আব্দুল মজিদ মোল্লার পুত্র বায়োজিদ হোসেন মোল্লা (২৫)। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।”
পুলিশ জানায়, মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামান, এমসআই পিয়ারুল ও এএসআই জাহিদের নেতৃত্বে পুলিশ শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টায় জামিরা গাজীপাড়ার বিল্লাল মোল্যার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সৌরভ সরকার ও বায়োজিদ হোসেন মোল্লা ঘরের বাইরে আসলে তাদেরকে আটক করা হয়।”
এ সময় সৌরবের পকেট থেকে ৮ পিস ও বায়োজিদ এর কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার হয়। তবে অপর তিন ব্যক্তি ঘরের পিছন পাশ দিয়ে পালিয়ে যায়। ওই ঘরে তল্লাশী চালিয়ে পুলিশ একটা সাববাক্সের ভেতর একটা কালো ব্যাগের মধ্যে ১টি একনালা বন্দুক, বন্দুকের ৪টি তাজা কার্তুজ উদ্ধার করে। আটককৃত সৌরব সরবার পুলিশের সাইবার ক্রাইম ইফনিট যশোরে কর্মরত বলে জানা গেছে। এ ব্যাপারে এসআই শফিউজ্জামান বাদী হয়ে সৌরব ও বায়োজিদকে আসামি করে থানায় মাদক আইনে মামলা (নং-১১, তারিখ-২৭/০৬/২৬) এবং সৌরব ও বায়োজিদসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও এক ব্যক্তিকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শনিবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। #sm