জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, যারা জনগণের রায়কে সম্মান করে না, তারা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না। যেহেতু প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, তাই গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।
এখনো সময় আছে, জনগণের রায়কে সম্মান করুন, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। অন্যথায় জনগণের মতামত অগ্রাহ্য করে জোর করে শাসনব্যবস্থা চালাতে চাইলে জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।
গতকাল শনিবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে খুলনা জেলা জামায়াতে ইসলামীর তারবিয়াতসহ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।”
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহা. এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এড. মুস্তাফিজুর রহমান ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, এড. আবু ইউসুফ মোল্লা, স. ম এনামুল হক, এড. লিয়াকত আলী, মিয়া মুজাহিদুল ইসলাম, মুহাঃ আশরাফুল আলম প্রমুখ।#sm