বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বাগেরহাটের চিতলমারীতে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ২৭ টাইম ভিউ
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বাগেরহাটের চিতলমারীতে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) আইন শৃঙ্খলা সভা শেষে দুপুর উপজেলা পরিষদ হলরুমে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। সকালে এসে দীর্ঘ অপেক্ষার পর উন্নতমানের হুইল চেয়ার পেয়ে এ সময় অসহায় প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার ১২ জন প্রতিবন্ধীর হাতে এ হুইল চেয়ার তুলে দেন।”এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না ও উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ প্রমূখ। #sm


এই বিভাগের আরও খবর