রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট ও পৌরসভার অভিযান

বাগেরহাট প্রতিনিধি: / ৫৭
আপডেট সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিট এবং বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার (১ আগস্ট)সকালে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালিত হয়েছে। প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরো, মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম, বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মোহাম্মদ লিটন ও শহিদুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।

অভিযান চলাকালে বাগেরহাট শহরের শালতলা থেকে পুরাতন জেলখানা এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন কার্যক্রম পরিচালনা, মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা দমনে ওষুধ স্প্রে এবং ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি জনসাধারণকে বাড়ির আঙিনা ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানিতে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন করা হয়।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে মশাবাহিত রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

TL


এই বিভাগের আরও খবর