রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বাগেরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: / ৪৮
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার।

বাগেরহাটের গোয়েন্দা পুলিশ ও ফকিরহাট মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়করা এক লাখ ২২ হাজার নগদ টাকা ও একটি পাইপগান উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ফকিরহাট উপজেলার সেখের ডাঙ্গা গ্রামের মো: হানিফ শেখ (৩৩), কামটা এলাকার ইমরান ওরফে নয়ন মোল্লা (৩০) ও কামরান ওরফে নিলয় মোল্লা (২৪), এবং রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার জাহিদুল হাওলাদার (৪১)। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকায় অভিযান চালিয়ে নয়ন ও নিলয় কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় করা ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা, ১ টি চাইনিজ কুড়াল এবং ০১ টি এসএস পাইপসহ গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশে এ মামলার কথা নিশ্চিত করে ফকিরহাট থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, থানা পুলিশের বিশেষ টিম গোঁপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও হানিফ শেখ কে গ্রেফতার করা হয়। এদের নিকট থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ফকিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।#az


এই বিভাগের আরও খবর