রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বাগেরহাটে সবুজ সাথী নৃত্য একাডেমির পরিচিতি পর্ব ও ১৮ বছর পূর্তি উপলক্ষে সভা

বাগেরহাট প্রতিনিধি: / ৭১
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাগেরহাটে সবুজ সাথী নৃত্য একাডেমির পরিচিতি পর্ব ও ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।

সবুজ সাথী নৃত্য একাডেমি, বাগেরহাটের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব ও প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় বাগেরহাট হরিণখানা পিসি কলেজ সংলগ্ন সবুজ সাথী নৃত্য একাডেমির নিজস্ব স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। একই সঙ্গে একাডেমির ১৮ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, অনুষ্ঠান আয়োজন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় একাডেমির দীর্ঘ ১৮ বছরের সাংস্কৃতিক কার্যক্রম, নৃত্যচর্চা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,এবং সবুজ সাথী নৃত্য একাডেমির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,সহ সভাপতি মাসুম হাওরদার,
সাধারণ সম্পাদক মো.সামছুল আরেফীন .যুগ্ম সাধারণ সম্পাদক  পলি দাস নৃত্য প্রশিক্ষণ সম্পাদক আম্বেশা শাহা অর্ণা,দপ্তর সম্পাদক আল-আমিন শেখসহ একাডেমির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও নিত্য শিল্পী বৃন্দ ।

সভায় উপস্থিত সবাই ১৮ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#


এই বিভাগের আরও খবর