সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শরনখোলা ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি: / ২৪
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬



বাগেরহাটের শরনখোলা উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে আল-আমীন হাওলাদার(৪২) নামের একজন চিহ্নিত মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আল-আমীনের নিকট থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযানে নেতৃত্বদানকারী শরনখোলা থানার এসআই শিবলী রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার রাজৈর এলাকায় অভিযান চালিয়ে আল-আমীন কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শরনখোলা থানায় একটি মামলা দায়ের করাসহ আল-আমীন কে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক আল-আমীন কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে বাগেরহাট কারাগারে প্রেরন করা হয়।#az


এই বিভাগের আরও খবর