বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীসহ ৪জন গ্রেফতার করেছে র‍্যাব-৬

নিজস্ব প্রতিবেদক: / ২৪
আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬


খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমি (২৩) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি। বুধবার (২৬ আগস্ট) ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।”
র‍্যাব-৬ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপর সরদারের ঘরে বিশেষ অভিযান চালিয়ে মমিসহ চারজনকে গ্রেফতার করা হয়।”

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান মমি (২৩), পিতা মৃত শামীম জমাদ্দার; জামিল হোসেন (৩১), পিতা মো. নাসির উদ্দীন; মো. লিটন সরদার (৩৫), পিতা মান্নান সরদার; এবং সুজয় রায় (২৫), পিতা বিমল রায়। তাদের সবার ঠিকানা খুলনার দৌলতপুর থানাধীন পাবলা দত্তবাড়ি এলাকায়।

র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের পিসি-পিআর (পুলিশ ক্লিয়ারেন্স/পুলিশ রেকর্ড) পর্যালোচনায় খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।”

র‍্যাব-৬ আরও জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।
এসব অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের নিয়মিত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর