মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নওগাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এ..বি.এস রতন স্টাফ রিপোর্টার / ৪৩
আপডেট সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

  নওগাঁর বদলগাছী উপজেলা  নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। বদলগাছী উপজেলা বিএনপির  সভাপতি ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

 পরে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষ করে  আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোসহ সকলের জন্য দোয়া করা অনুষ্ঠিত হয় । 

আলোচনা সভায় বক্তারা, আদর্শ ও নীতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরীসহ উপজেলা বিএনপি,র সহযোগী সংগঠন যুবদল,কৃষক দল,  ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

আলোচনা সভায় এমপি ফজলে হুদা বাবুল  বলেন,  এখন উন্নয়নের কর্মসূচি চলছে, কি কি করেছি এবং কি কি পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়ন হবে। 

আমরা দেখেছি কারা আন্দোলন সংগ্রামে ছিল। যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিল, তারা ৫ বছরে মধ্যে অবশ্যই কোন না কোনভাবে মূল্যায়িত হবে।#


এই বিভাগের আরও খবর