মানুষের জীবনে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কিংবা অতীতের দুঃখ-কষ্ট মানসিক অস্থিরতার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও দোয়া করা মুমিনের অন্যতম আমল। দুশ্চিন্তা ও বিষাদ থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.) একটি গুরুত্বপূর্ণ দোয়া পড়তেন।
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পড়তেন। (সহিহ বুখারি, হাদিস: ২৮৯৩)
দোয়া:
اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ-বেদনা থেকে আশ্রয় চাই।
ইসলামি ব্যাখ্যায় ‘হাম’ বলতে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বা দুশ্চিন্তা এবং ”হাযান’ বলতে অতীতের দুঃখ, শোক বা বেদনা বোঝানো হয়। তাই মুমিনের উচিত বিপদ, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতার সময়ে আল্লাহর ওপর ভরসা করা এবং তাঁর কাছে সাহায্য চাওয়া।”
রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন হাদিসে কৃপণতা ও অর্থলোভ থেকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, পূর্ববর্তী জাতিগুলো কৃপণতার কারণে ধ্বংস হয়েছে; অর্থলোভ তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও পাপাচারে লিপ্ত হওয়ার দিকে ঠেলে দিয়েছিল। তাই অন্তরের প্রশান্তির পাশাপাশি মানুষের প্রতি উদারতা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।#BL