শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বাগেরহাট শহরে বিএনপিরবিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: / ৬৪
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬



পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাট পৌরসভা বিএনপির ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের শালতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি , এ ছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল.জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা, সাবেক সহ সভাপতি শিরিনা আক্তার, জাসাসের সাধারন সম্পাদক নারগীস আক্তার লুনাসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#az


এই বিভাগের আরও খবর