শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ক্যাথলিক চার্চ ভাংচুর ও মামারিয়ার মুর্ত্তি ফেলে দেয়ার ঘটনায় ১জন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি; / ২২
আপডেট সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬



বাগেরহাটের চিতলমারী উপজেলার ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ, ভাংচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় ফায়জুল শেখ (৩৫) নামের একজন দুবৃর্ত্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ফায়জুলের দেখানো মতে একটি পুকুর থেকে মা মারিয়ার মুর্ত্তি উদ্ধার করা হয়। গ্রেফতার ফায়জুল শেখ উপজেলার বারাশিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে। এ ঘটনায় বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিং করেন। পুলিশ সুপারের কার্য্যলয়ে প্রেস ব্রিফিং এ তিনি বলেন, জেলার চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামস্থ সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে বুধবার সকালে (২৩ সেপ্টেম্বর) মোঃ ফায়জুল শেখ অনধিকার প্রবেশ করে চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করে এবং বক্সের মধ্যে থাকা মা মারিয়ার মূর্তি পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখে ডাক-চিৎকার দিলে ফায়জুল পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে চিতলমারী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে পরের দিন বৃহস্পতিবার মোঃ ফায়জুল শেখ কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির দেখানো মতে চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান পরিচালনা করে পানির মধ্য থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।


এই বিভাগের আরও খবর