সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

রামপালে ইয়াবা ও সেভেনগিয়ার চাকুসহ একজন আটক

বাগেরহাট প্রতিনিধি / ৩৭
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬



বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার স্কুল মার্কেট এলাকা থেকে ইয়াবা ও ধারালো অস্ত্রসহ আসিফ শেখ () নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে রামপাল থানা পুলিশ শনিবার রাত ৯ টার দিকে ওই মার্কেটের “আল্লাহর দান বস্ত্রালয়” থেকে আসিফ কে হাতে-নামে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট একটি সেভেন গিয়ার নামের ধারালো অস্ত্র উদ্ধার করে। গ্রেফতার আসিফ শেখ রামপাল উপজেলার তেলিখালী এলাকার হারুন শেখের ছেলে। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, গ্রেফতার আসিফের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ তাকে রবিবার বাগেরহাট আদালতে প্রেরন করা হয়।#az


এই বিভাগের আরও খবর