সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ৯০ কেজি ভারতীয় রসুনসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি : / ৮
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৯০ কেজি ভারতীয় রসুন জব্দ হয়েছে। এসময় পুলিশের হাতে আটক হয়েছে ২জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া টিলাগাঁও গ্রামের আব্দুল মুহিতের বাড়ি থেকে ৯০ কেজি ভারতীয় রসুনসহ একটি সিএনজি অটোরিকসা জব্দ করে। এসময় আব্দুল মুহিত (২৮) ও নাঈম মিয়া (২৬) নামের দুই যুবককে আটক করেন পুলিশ সদস্যরা।
জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে রসুন আনার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরও খবর