সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বাগেরহাটে এক শিশু মেয়েরলাশ উদ্ধার, জড়িত সন্দেহে ৩ জন আটক

বাগেরহাট প্রতিনিধি: / ৪৮
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬



বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মুসলিমা আক্তার (৭) নামের একটি শিশু মেয়ের মৃতদেহ গলাকাটা বস্তায় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মুসলিমা উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার ইসলাম শেখের মেয়ে। স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানা পুলিশ রবিবার সকালে জানায়, শনিবার বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির আশপাশে খেলছিল মুসলিমা আক্তার। এক পর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি মাছের ঘেরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারনা করা হচ্ছে কে বা কাহারা শিশুটিকে গলা কেটে হত্যার পর মৃতদেহ বস্তায় মুড়ে মাছের ঘেরের পাড়ে রেখে গেছে। চাঞ্চল্যকর এ হত্যাকাÐে জড়িত থাকার অভিযোগ ওঠায় রাতেই স্থানীয় জাহাঙ্গীর ও তাঁর দুই ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন বলেন, বিক্ষুব্ধ কিছু গ্রামবাসী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশি হেফাজতে থাকা জাহাঙ্গীরের বসতবাড়িতে এবং পানের বরজে অগ্নিসংযোগ করেছে। শিশু খুনের ঘটনার পর ওই এলাকাটি উত্তপ্ত হয়ে উঠেছে। কারা কী কারণে শিশুটিকে হত্যা করেছে, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ হত্যাকাÐের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম সংবাদকর্মীদের জানান, জড়িত সন্দেহে ৩ জন কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সমানভাবে কাজ করছে।#az


এই বিভাগের আরও খবর