মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম / ২০
আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬



বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বাগেরহাট এর আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট এর সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট এর সহকারি কমিশনার মোঃ মোত্তালেব হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাম মোঃ বাতেন, জেলা প্রশাসক, বাগেরহাট।  স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বাগেরহাট, মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে দিবসের মূল বিষয়বস্তুর ওপর আলেচনা করেন সনাক সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহ্ আলম টুকু। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা  প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুফÍা হক্, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন মল্লিক, অ্যাডভোকেট এস, এম, মাহবুব মোরশেদ লালন, পিপি, তরুণ শিক্ষার্থী মেহেদী হাসান প্রমখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশে যতগুলো আইন পাশ হয়েছে জনস্বার্থে তার মধ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ অন্যতম। পৃথিবীর বিভিন্ন দেশ তথ্যের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অবাধ তথ্য প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। কিন্তু অনেক সময় সরকারি, বেসরকারি দপ্তর সমূহের তথ্য না দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এতে করে সাংবাদিক ও সাধারন জনগন তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন। আবার অনেক সময় গুজব ও অপতথ্য সমাজ ও রাষ্ট্রে অস্থিতিশীল অবস্থার তৈরি করে। তাই অপতথ্য রোধে তথ্য যাচাই পূর্বক সঠিক তথ্যের ব্যাপক প্রচার করতে হবে। এছাড়া দীর্ঘদিন ধরে তথ্য কমিশন পুনর্গঠন না হওয়ায় প্রাতিষ্ঠানিক অচল অবস্থার সৃষ্টি হয়েছে। নাগরিকদের তথ্য পাওয়ার মৌলিক অধিকার প্রচন্ডভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে আশার কথা বর্তমান সরকার সম্প্রতি সার্চ কমিটি গঠন করেছে এবং কমিশনারদের নিয়োগের জন্য আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি জারি করেছে। বক্তাগণ আশা করেন একটি স্বাধীন তথ্য কমিশন গঠন করে বর্তমান সরকার জনগনের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করবেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তথ্য উপাত্তে সর্বসাধারনের অভিগম্যতা, সেই সাথে তথ্যের সঠিকতা নিশ্চিত করাই হলো একটি কল্যাণ রাস্ট্রের লক্ষ্য।  আর সে লক্ষ্যে সরকার কাজ করছে। এক সময় বলা হতো জ্ঞানই শক্তি। কিন্ত বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তথ্যই শক্তি। যার কাছে যত তথ্য অছে সে তত সমৃদ্ধ। তবে অপতথ্য কখনই তথ্য হতে পারেনা। মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে যেটা কখনই কাম্য হতে পারেনা। অপতথ্যকে সঠিক তথ্য দিয়ে রোধ করতে হবে। সঠিক তথ্যের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, তথ্যের অবাধ প্রবাহের লক্ষ্যে ইতোমধ্যে ইউপি সেবা অ্যাপস চালু করা হয়েছে। এছাড়া উন্নয়ন প্রকল্প ও প্রকল্পের ব্যয় সংক্রান্ত তথ্য প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
র‌্যালি ও আলেচানা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রধান, সাংবাদিক, সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর