মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বাগেরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহট প্রতিনিধি: / ৮৩
আপডেট সময়: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে।

বাগেরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

শরীয়াহসম্মত আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বাগেরহাট শাখার উদ্যোগে।

এ গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষে( ২৭ সেপ্টেম্বর), রবিবার সন্ধ্যায় ব্যাংকের বাগেরহাট শাখা কার্যালয় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ব্যাংকের বাগেরহাট শাখা ব্যবস্থাপক,ও এভিপি মোঃ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেব, বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, অপারেশন ম্যানেজার ও এসপিও মোঃ ইকবাল খানের সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন , সমাজসেবক ও ব্যবসায়ী, নাসির উদ্দিন লনি,মোঃ পারভেজ হক, প্রমূখ। সভায়
প্রধান অতিথি ব্যবস্থাপক,ও এভিপি মোঃ মাসুম বিল্লাহ, বলেন
৩১ বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণে গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীদারসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৯৯৫ সালে ‘সর্বদাই শরীয়াহর’ যে মূল্যবোধকে ভিত্তি করে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পথচলা শুরু হয়েছিল, আজও আমরা সেই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে চলেছি। এ দীর্ঘ পথচলায় আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, শরীয়াহকে সঙ্গে নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে আমরা আরও শক্তিশালী ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে এগিয়ে নেব। তিনি আরো বলেন
সময় বদলাচ্ছে, গ্রাহকের প্রয়োজন ও প্রত্যাশাও পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আধুনিক ও উদ্ভাবনী সেবা, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং এবং রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেবার পরিধি বাড়াচ্ছি। ৩১ বছরের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময়, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মচারী, আলেমেদ্বীন ও ব্যবসায় ও বিশিষ্ট, ব্যক্তিরা,
গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর