বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বাগেরহাটে কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত

তরিকুল মোল্লা, বাগেরহাট : / ৬৪
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাসীদের হামলায় নিহত বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহিদ বাদল মোড়লের কবর জিয়ারত করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

কবর জিয়ারত শেষে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি নিহত কৃষক দল নেতার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক’সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, দীর্ঘদিন অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকার পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত কৃষক দল নেতা ও শহীদ জিয়ার সৈনিক বাদল মোড়লের কবর জিয়ারত করেছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

তিনি বাদল মোড়ল হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন বলেন, বাদল মোড়ল হত্যার সঙ্গে জড়িত জামায়াতের সন্ত্রাসীদের কোনভাবে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, কৃষক দল নেতা বাদল কে হত্যার প্রতিবাদে বারুইপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা বাদল মোড়লের হত্যাকারীদের বিচার অতি দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।


এই বিভাগের আরও খবর