শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বজ্রপাতে মারা গেছেন এক চা শ্রমিক

মৌলভীবাজার প্রতিনিধি: / ৭
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের


মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মারা গেছেন মিরন দাস পাইনকা নামের এক চা শ্রমিক।

শুক্রবার(২ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচারপুল এলাকায় বজ্রপাতে মিরন দাস পাইনকার মৃত্যু হয়।
নিহত মিরন দাস শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।
​স্থানীয়রা জানায়, সকালে বৃষ্টির গরু চরাচ্ছিলেন মিরন দাস। এসময় হঠাৎ করে বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এই বিভাগের আরও খবর