মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: / ৩৭
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬


সুনামগঞ্জের দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক ও সহকারী শিক্ষক পঞ্চমী দাস।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম এবং অনস্বীকার্য।

এ সময় শিক্ষক,শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


এই বিভাগের আরও খবর