শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

পিরোজপুরে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত

জি,এম-আদল পিরোজপুর প্রতিনিধি: / ১৩
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ খেলার মাঠে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একক অভিনয় ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব মো: কাদিরুল মুকতাদির,সহকারী শিক্ষক (গণিত) কালেক্টরেট স্কুল এন্ড কলেজ জনাব মেহেদী হাসান, চিত্রাংকন প্রশিক্ষক কালেক্টরেট স্কুল এন্ড কলেজ জনাব শুভাশিষ বৈরাগী। আরও উপস্থিত ছিলেন ভ্রাম্যমান লাইব্রেরীর লাইব্রেরী ইনচার্জ এস এম নাহিদুর রহমান, ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ মো:রুহোল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমান বইমেলার সংগঠক জনাব নূর আলম খান । অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিযোগী ও ক্রেতা-দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।


এই বিভাগের আরও খবর