শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান

বাগেরহাট প্রতিনিধি: / ৭৪
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান ;বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বাগেরহাট সদর উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ শাহনাজ পারভীন বিথী বলেন
মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন,
মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিস্তার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সংঘর্ষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার, (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন বিথী এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারি খাল দখল মুক্ত, এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন শাহনাজ পারভীন বিধী। সভায়, আবু শাহমা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, উপজেলা মৎস্য কর্মকর্তা, আব্দুল্লাহ আল মামুন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ,শেখ মামুনুর রশিদ সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন,

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক, শিক্ষক,জনপ্রতিনিধিসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর