মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে BPSSD Foundation-প্রতিনিধি দলের মত বিনিময়

নিজস্ব প্রতিনিধি: / ২৬
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে BPSSD Foundation-এর প্রতিনিধি দলের মত বিনিময়

বাংলাদেশের দক্ষতা উন্নয়ন খাতের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSD Foundation)-এর প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন BPSSD Foundation-এর সভাপতি ও সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

সভায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) খাতের উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরিতে বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা, কম্পিটেন্সি বেইজড ট্রেনিং, দক্ষতা মূল্যায়ন ও সনদায়ন, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ, শিল্পখাতের চাহিদাভিত্তিক কারিকুলাম প্রণয়ন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ড. ফরিদুল ইসলাম সারা দেশে বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে BPSSD Foundation-এর কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরেন। তিনি প্রশিক্ষণের মান বজায় রাখা, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।”

সভায় বেসরকারি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ, কার্যকর দক্ষতা মূল্যায়ন পদ্ধতি এবং প্রশিক্ষণের গুণগত মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা পূরণে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় NSDA-এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ জোহর আলী, সদস্য (প্রশাসন ও অর্থ), যুগ্ম সচিব এবং মিনা মাসুদ উজ্জামান, সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট), যুগ্মসচিব।

BPSSD Foundation-এর প্রতিনিধিদলে আরও ছিলেন, এস. আই. মজুমদার, সহ সভাপতি; মিসেস মোছা. মমতাজ বেগম, সহ সভাপতি; জনাব মো. মারুফ হোসেন, জেনারেল সেক্রেটারি, জনাব মোঃ নবিন হোসেন পিয়াস, নির্বাহী সদস্য ।

এই মতবিনিময় সভায় বাংলাদেশের জাতীয় দক্ষ জনশক্তি উন্নয়ন কর্মসূচিতে বেসরকারি খাতের দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর অবদান ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।

BPSSD Foundation মানসম্মত TVET শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রাখতে সক্ষম দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর