মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

খুলনায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়,অস্ত্র-গুলি উদ্ধার

মাসুম হাওলাদার: / ৫৯
আপডেট সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবির গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সোমবার (১৬ নভেম্বর)রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ পুরাতন সাতক্ষীরা রোড সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীগণ এসআরবির সদস্যদের প্রতিরোধ করার চেষ্টা করলে এসআরবি সদস্য কর্তৃক ৩ রাউন্ড শটগান বুলেট ফায়ার করা হয়। এমতাবস্থায় মাদক কারবারি এবং সন্দেহভাজন ব্যক্তিগণ রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে এসআরবি-৬ এর আভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এসআরবি-৬ জানান,

উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রক্রিয়া চলমান রয়েছে।

৪। মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে এসআরবি-৬ এর অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর