রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

পৃথক দুটি অভিযানে ৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ ১ জন নারী গ্রেফতার

মাসুম হাওলাদার: / ১৫
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খুলনায় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে ০৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে,

এরই ধারাবাহিকতায় গত কাল (১৩ নভেম্বর), রাত ১০:৩০মিনিট সময় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড পাবলা ফকিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম, স্বামী- মৃত শামীম জোয়াদ্দার, সাং- পাবলা, ৬নং ওয়ার্ড কবির বটতলা, দৌলতপুর খুলনাকে গ্রেফতার করে।

এছাড়া শনিবার,( ১৪ নভেম্বর) রাতে খুলনা মহানগরীর সদর থানা এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে নগরীর দক্ষিণ টুটপাড়া, ২৮ নং ওয়ার্ডের বালুর মাঠ সংলগ্ন জনৈক ফিরোজ সাহেবের বাড়ির টিনের প্রাচীর (বাইরের পাশ) সংলগ্ন সবুজ পলিথিনের মধ্যে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশিয় ওয়ান শুটার উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু এবং সদর থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর