রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাগেরহাট উপজেলা প্রশাসনের পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক: / ৫৫
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

উপজেলা পর্যায়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন বাগেরহাট সদর উপজেলা গঠনে-ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ,ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সকল কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে, শনিবার (২১ নভেম্বর) উপজেলা চত্বর থেকে শুরু করে,বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বাগেরহাট সদর উপজেরা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন ,বলেন
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন বাগেরহাট।


এই বিভাগের আরও খবর