রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ:বাগেরহাট জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: / ৭১
আপডেট সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬


যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬পালিত হযেছে এ উপলক্ষে, বাগেরহাট অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আয়োজনে র‍্যালি ,আলোচনা সভা ও প্রীতিভোজের  মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে প্রথমে র‍্যালি ,তার পরে সদর উপজেলা  অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও  প্রীতিভোজে আয়োজন করা হয়।  আলোচনা সভা ও  প্রীতিভোজে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক, গোলাম মোঃ বাতেন,জেলা প্রশাসক বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ,মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশিমহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে,সদর উপজেলা নির্বাহী অফিসার  শাহনাজ পারভীন বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা দেশের স্বাধীনতা অর্জনে সদস্যদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের কথা তুলে ধরেন,
বাগেরহাট অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের, সভাপতি সার্জেন্ট (অবঃ) শেখ  হাফিজুর রহমানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোঃ মোঃ আল মামুন শেখ এর পরিচালনায়,আরো উপস্থিত ছিলেন,বাগেরহাট অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের উপদেষ্টা এ্যাড মোঃ মারুফ বিল্লা ,সার্জেন( অবঃ) মোহাম্মদ শাহিন মোল্লা, সার্জেন( অবঃ) মোঃ শেখ আব্দুল হালিম, সার্জেন মোহাম্মদ গাজী নজরুল ইসলাম, সার্জেন( অবঃ) সরদার রেজাউল কবির রতন, মোঃ জসিম উদ্দিন,সার্জেন( অবঃ) মোঃ ইয়ামিন হোসেন,বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের পরিবারবর্গও উপস্তিত ছিলেন। সভায় ক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতিতে সরকার প্রয়োজন মনে করলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত, অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#


এই বিভাগের আরও খবর